শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
গণমাধ্যম

সাহসী সাংবাদিকের সন্মাননা পেলেন শ্যামল সিলেটের এম এ হামিদ

সিলেটের বার্তা ডেস্ক ০৫ আগষ্ট ২০২৫ ০২:২২ এ.এম

hamid

জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে আহত সাহসী সাংবাদিকদের দেয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সন্মানা পেয়েছেন দৈনিক শ্যামল সিলেট ও এখন টিভির মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার এম এ হামিদ। রবিবার (৩ আগষ্ট) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক তথ্য ভবনের তৃতীয় তলায় ডিএফপির অডিটরিয়ামে সারা দেশের ১৯২ জন নিহত সাংবাদিক পরিবার ও আহত সাহসী সাংবাদিকদের সন্মাননা দেয়া হয়েছে।

দুপর ৩টায় অনুষ্ঠিত সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্থায়ী সরকারের তথ্য উপদেষ্টা মো: মাহফুজুল আলম। বিশেষ অতিথি েিসবে উপস্থিত চিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সভায় সিনিয়র সাংবাদিক আমিরুল মুওমিনীন মানিক এর উপস্থাপনায় ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন উচ্চ পদস্ত কর্মকর্তারা। দেশের মোট ৩০টি জেলা থেকে ১৯২ জনকে এই পদক দেয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে জানা যায়, মোট ৪৯২ জনের নাম তালিকাভুক্ত হলেও অধিক যাচাই-বাছাই শেষে ১৯২ জনকে এসন্মাননার জন্য চুড়ান্ত করা হয়। এরমধ্যে ঢাকা বিভাগেরই ছিলেন ১২২জন।

 

এর বাহিরের ২৯টি জেলার ৭০ জনকে এই সন্মানা দেয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জানায়, যে সকল সাংবাদিক জীবনের মায়াকে তুচ্ছ করে পেশাদারিত্বে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন ও দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও সাহসিকতা দেখিয়ে সংবদ পার করেছেন তাদেরকেই এই মূল্যায়ন দেয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, হয়তো দেশের বিভিন্ন অঞ্চলে অনেকেই আহত বা সাহসিকতা দেখিয়ে সংবাদ প্রচারে জড়িত ছিলেন তাদেরকে পর্যায়ক্রমে প্রশিক্ষনের আওতায় এনে প্রশিক্ষন দেয়া হবে।


মৌলভীবাজারে দৈনিক শ্যামল সিলেট ও এখন টিভির স্টাফ রিপোর্টার এম এ হামিদ সন্মাননা পাওয়ায় তাকে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সব সময় সকলের সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন, তার এই স্বীকৃতি ভবিষ্যতে জনগণ ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। সাংবাকি কল্যাণ ট্রাস্ট থেকে প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক, সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়েছে।    
 


এই সম্পর্কিত আরও খবর